1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও

  • আপডেট সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের উজিরপুরে দীর্ঘদিনের ময়লা-আবর্জনায় ভরা একটি খাল পরিষ্কারের কাজে সরাসরি অংশ নিতে গিয়ে কাদায় আটকে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। পরে পাশে থাকা স্বেচ্ছাসেবীরা তাঁকে টেনে উদ্ধার করেন। তবে এতে দমে না গিয়ে আবারও পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেন তিনি।

একজন সরকারি কর্মকর্তার এমন উদ্যোগে উপস্থিত স্বেচ্ছাসেবীদের মধ্যেও বাড়তি উৎসাহ তৈরি হয়। শুক্রবার (৬ নভেম্বর) উজিরপুর উপজেলা পরিষদের পাশ দিয়ে প্রবাহিত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ একটি খালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় ইউএনওর কাদায় আটকে যাওয়ার ঘটনাটি ঘটে। পরে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন বরিশালের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন ইউএনও মো. আলী সুজা, শতাধিক স্বেচ্ছাসেবী এবং স্থানীয় তরুণ-তরুণী ও যুবসমাজের সদস্যরা। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে এ কার্যক্রম।

পাঁচ ঘণ্টার সম্মিলিত স্বেচ্ছাশ্রমে খাল থেকে কচুরিপানা, প্লাস্টিকের বোতল, পলিথিনসহ দীর্ঘদিন ধরে জমে থাকা নানা ধরনের বর্জ্য অপসারণ করা হয়। এতে খালটির পানিপ্রবাহ স্বাভাবিক করার উদ্যোগে অগ্রগতি দেখা যায়।

অভিযানের সময় বিডি ক্লিনের টি-শার্ট পরে অন্য স্বেচ্ছাসেবীদের সঙ্গে নিজেও খালে নেমে পরিষ্কারের কাজে অংশ নেন ইউএনও। একপর্যায়ে কাদার মধ্যে আটকে গেলে স্বেচ্ছাসেবীরা তাঁকে টেনে ওপরে তুলে আনেন। কিছুক্ষণ বিরতির পর আবারও কাজে যোগ দেন তিনি।

বিডি ক্লিনের বিভাগীয় সমন্বয়ক জাহেদ ইরফান জানান, উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার উদ্যোগেই দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন থাকা খালটি পরিষ্কারের পরিকল্পনা নেওয়া হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় তরুণ-তরুণীসহ শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে কর্মসূচিটি বাস্তবায়িত হয়েছে। ইউএনও নিজে সবার সঙ্গে একইভাবে কাজ করায় স্বেচ্ছাসেবীরা আরও অনুপ্রাণিত হয়েছেন।

ইউএনও মো. আলী সুজা বলেন, খালের আশপাশের বাসিন্দাদের ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, পলিথিনসহ বিভিন্ন বর্জ্য জমে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল। সরকারি বরাদ্দের জন্য অপেক্ষা না করে সম্মিলিত স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অনেক সামাজিক সমস্যার সমাধান করা সম্ভব। উজিরপুরের এই পরিচ্ছন্নতা অভিযান তারই একটি দৃষ্টান্ত।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network