হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার
আপডেট সময় :
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ তরিকুল ইসলাম তালুকদারকে নির্বাচিত করার লক্ষ্যে জোট বেঁধেছে হিন্দু-মুসলিম ভোটাররা। জনজরীপ ও জনসমর্থনে এগিয়ে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক,সদা হাস্যজ্জল, ক্লীন ইমেজ ও হ্যাভিওয়েট নেতা,গরীব দুখী মানুষের প্রিয় আস্থাভাজন,হারতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান পদের মনোনয়ন প্রত্যাশী মোঃ তরিকুল ইসলাম তালুকদার। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকে তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনার আমলে হাসিনা হটাও আন্দোলন কর্মসূচিতে রাজপথে অগ্রনী ভূমিকা পালন করেছেন। আওয়ামী লীগের হামলা,মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। এছাড়া দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি হারতা ইউনিয়নের কৃতি সন্তান,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নবাসীকে নির্বাচনী...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ তরিকুল ইসলাম তালুকদারকে নির্বাচিত করার লক্ষ্যে জোট বেঁধেছে হিন্দু-মুসলিম ভোটাররা।
জনজরীপ ও জনসমর্থনে এগিয়ে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক,সদা হাস্যজ্জল, ক্লীন ইমেজ ও হ্যাভিওয়েট নেতা,গরীব দুখী মানুষের প্রিয় আস্থাভাজন,হারতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান পদের মনোনয়ন প্রত্যাশী মোঃ তরিকুল ইসলাম তালুকদার। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকে তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনার আমলে হাসিনা হটাও আন্দোলন কর্মসূচিতে রাজপথে অগ্রনী ভূমিকা পালন করেছেন।
আওয়ামী লীগের হামলা,মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। এছাড়া দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি হারতা ইউনিয়নের কৃতি সন্তান,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নবাসীকে নির্বাচনী সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন,ইনশাআল্লাহ, এলাকাবাসীর কল্যাণে ব্যাপকভাবে কাজ করতে হলে জনপ্রতিনিধি হওয়া প্রয়োজন। জনপ্রতিনিধি হলে সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও সহজভাবে বাস্তবায়ন করা যায়।
তিনি আরও বলেন, আমি হারতা ইউনিয়নের মানুষের স্বার্থে শিক্ষা,সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন, খেলাধুলার প্রসার, রাস্তাঘাটসহ উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।বর্তমান যুবসমাজ মাদকের ভয়াবহ থাবায় ধ্বংসের মুখে উল্লেখ করে তিনি বলেন,হারতা ইউনিয়নকে মাদকমুক্ত,সরকারি জমি দখলমূক্ত করতে আমি সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করবো।
যুবসমাজকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে সুপথে ফিরিয়ে আনতে কাজ করবো।চেয়ারম্যান প্রার্থী মোঃ তরিকুল ইসলাম তালুকদার আরও বলেন,আমি আশাবাদী,হারতা ইউনিয়নবাসী তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে তাদের সেবার সুযোগ করে দেবেন।আমি আমার প্রাণপ্রিয় হারতা ইউনিয়নবাসীর দীর্ঘায়ু, সুস্থতা ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।
আমি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে একটি আধুনিক, মাদকমুক্ত ও উন্নত ও হারতা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।
এছাড়া তিনি বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সু-দৃষ্টি কামনা করেছেন।
একাধিক মুক্তিযোদ্ধা ও প্রবীণ শিক্ষকরা বলেন, তিনি চেয়ারম্যান নির্বাচিত না হয়েও স্কুল-মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিজস্ব অর্থায়নে আর্থিক সহায়তা প্রদান করেন। এমনকি শারদীয় দুর্গা উৎসবে পূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করে হিন্দু ধর্মাবলম্বীদের আস্থা যুগিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এককথায় তিনি হিন্দু ধর্মাবলম্বী ও মুসলিম গরীব দুখী মানুষের শেষ আশ্রয়স্থল। এদিকে হারতা ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ তরিকুল ইসলাম তালুকদারকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে জোট বেধেছে হিন্দুধর্মাবলম্বী ও মুসলিম অধিকাংশ ভোটাররা।
ভোটারদের দাবি মোঃ তরিকুল ইসলাম তালুকদার,সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু’র হাত ধরে বিএনপির রাজনীতিতে তিনি তার বয়স ও মেধা দুটোকে একসাথে কাজে লাগিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন।
এছাড়াও জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন তিনি। হারতা ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে মোঃ তরিকুল ইসলাম তালুকদারের বিকল্প নেই। তিনি সাধারণ জনগণের আস্থা ও গরীব দুখী মানুষের শেষ আশ্রয়স্থল।
এদিকে আসন্ন হারতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ তরিকুল ইসলাম তালুকদার আরও বলেন,আমি ভোটারদের কাছে ব্যাপক সাড়া পাচ্ছি। এছাড়া তিনি হারতা ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রার্থনা করেছেন।