1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ইসি ও জাতীয় সংলাপে এককভাবে বসবে না জামায়াত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ বরিশালে প্রেমের টানে সন্তান-সংসার ফেলে পরকীয়া প্রেমিকের বাড়িতে গৃহবধূ টঙ্গী বিএনপি সভাপতির সঙ্গে ভোলা কল্যাণ সংস্থার নেতাদের সাক্ষাৎ বৃষ্টির অজুহাতে ভোলায় সপ্তাহের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে ক্রেতারা বরগুনায় ছাত্রলীগ নেতা বাপ্পিসহ ৩২ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা বরগুনায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ওটিলিয়া গাইবেন ফুয়াদের সঙ্গে ‘ধ্রুবতারা জাতীয় নৃত্য প্রতিযোগিতা ও গুণীজন সম্মাননা ২০২৬’ আসছে ডিসেম্বরে গোপালগঞ্জ যেতে কেন্দ্রীয় সভাপতির নির্দেশনার অপেক্ষায় পিরোজপুর ছাত্রদল বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আতিক আল আমিনের নেতৃত্বে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

ইসি ও জাতীয় সংলাপে এককভাবে বসবে না জামায়াত

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশন (ইসি) এবং সরকারের সঙ্গে অনুষ্ঠেয় সংলাপে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ১১ দলীয় ঐক্য। এ কারণে এককভাবে কোনো সংলাপে বসবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। জোটের সব শরিককে নিয়ে আলোচনায় অংশ নিতে নির্বাচন কমিশনের কাছে পৃথক সময় বরাদ্দ চেয়ে আবেদন করার সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

তিনি বলেন, সংলাপে অংশ নেওয়ার বিষয়ে জামায়াতের অবস্থান আগেই পরিষ্কার করা হয়েছে। ১১ দলীয় ঐক্যের কোনো শরিক আলাদাভাবে নয়, বরং সবাই একসঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসতে চায়। বিষয়টি ইতোমধ্যে ইসির সিনিয়র সচিবকে জানানো হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে আবেদন করা হবে।

হামিদুর রহমান আজাদ বলেন, শুক্রবারের বৈঠকে ১১ দলের পক্ষ থেকে যৌথভাবে সংলাপে অংশ নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে একটি আবেদন জানানো হবে। এতে ১১ দলের জন্য আলাদা সময় বরাদ্দ করে সংলাপের আয়োজন করার অনুরোধ জানানো হবে। এ বিষয়ে সবাই ঐকমত্যে পৌঁছেছেন।

সরকারের সঙ্গে অনুষ্ঠেয় জাতীয় সংলাপেও একই অবস্থান থাকবে বলে জানান জামায়াতের এই নেতা। তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ভিত্তিতে জাতীয় সংলাপে অংশ নিতে চায় ১১ দলীয় ঐক্য। এ ক্ষেত্রেও জোটের শরিকেরা আলাদাভাবে নয়, সম্মিলিতভাবে আলোচনায় অংশ নেবেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network