1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রাজধানীতে ছুরিকাঘাতে বরিশালের দুই স্যানিটারি মিস্ত্রী গুরুতর আহত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

রাজধানীতে ছুরিকাঘাতে বরিশালের দুই স্যানিটারি মিস্ত্রী গুরুতর আহত

  • আপডেট সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরায় ভোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিন স্যানিটারি মিস্ত্রী গুরুতর আহত হয়েছে। এ সময় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল নিয়ে যায় স্থানীয়রা।

‎
‎রোববার (১৯ অক্টোবর) সকাল সোয়া ৬টায় পূর্ব রামপুরা কমিশনার গলিতে এ ঘটনা ঘটে।

‎
‎আহতরা হলেন- আমিনুল ইসলাম, মো. রাজন ও মো. আশরাফুল ইসলাম।

‎
‎আহত আমিনুলে বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানায়। রাজনের বাড়ি বরিশাল জেলা গৌরনদী থানায়। আশরাফুলের বাড়ি বরিশাল জেলায়। বর্তমানে, সবাই পূর্ব রামপুরার জামতলা হারুনের ভাড়া বাসায় থাকতেন।

 

‎
‎তাদের হাসপাতালে নিয়ে আসা রিফাত বলেন, আহত তিনজনই স্যানিটারি মিস্ত্রি। ভোরের দিকে রিকশায় করে যাওয়ার সময় পূর্ব রামপুরা জামতলা কমিশনার গলি এলাকায় ৬-৭ জন ছিনতাইকারী তাদের রিকশার গতিরোধ করে। এ সময় তাদের কাছ থেকে টাকা মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মালামাল দিতে না চাইলে আমিনুলের ডান হাতে ছুরিকাঘাত করে ৭ হাজার ৫০০ টাকা ও দুটি মোবাইল নিয়ে যায়। রাজনকে বাম কাঁধে ছুরিকাঘাত করে একটি মোবাইল নিয়ে যায়। আশরাফুলকে বাম কাঁধে ছুরিকাঘাত করে ১১ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে যায়।

 

 

‎ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রামপুরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে তিনজন ঢাকা মেডিকেলে এসেছে। তাদের হাতে ও কাঁধে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

 

আ/ই

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network