1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আজান দিচ্ছিলেন ইমাম, সুযোগে টাকা নিয়ে গেল চোর! - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে

আজান দিচ্ছিলেন ইমাম, সুযোগে টাকা নিয়ে গেল চোর!

  • আপডেট সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক// জোহরের নামাজের জন্য মসজিদে আজান দিচ্ছিলেন ইমাম। এই সুযোগে মসজিদে ঢুকে ইমামের কক্ষ থেকে টাকা চুরি করে নিয়েছে চোর।

 

সোমবার (২০ অক্টোবর) বরিশালের গৌরনদী উপজেলার বড়কসবা কাজী আব্দুল আউয়াল শাহি জামে মসজিদে ঘটনাটি ঘটেছে।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী এক নারী বলেন, আমি ভেবেছিলাম মসজিদে নামাজ আদায়ের জন্য মুসল্লি ঢুকছে। পর জানতে পারি আজানের মধ্যেই ইমামের টাকা চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত ওই চোর।

 

মসজিদের ইমাম মাওলানা মেহেদী হাসান বলেন, আমি দীর্ঘদিন ধরে এ মসজিদে ইমাম হিসেবে কর্মরত আছি। দুপুর একটার দিকে মসজিদে জোহরের আজান দিচ্ছিলাম। এরইমধ্যে এক চোর মসজিদে প্রবেশ করে। পরে আমার কক্ষে ঢুকে পাঞ্জাবির পকেট থেকে তিন হাজার ঢাকা চুরি করে নিয়ে যায়।

 

তিনি বলেন, আমার কক্ষে প্রবেশের বিষয়টি গ্লাসের মাধ্যমে দেখতে পেলেও আজান ছেড়ে ওই চোরকে ধরতে যাওয়া উচিত মনে করিনি। তবে আজান শেষ হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেও চোরকে পাওয়া যায়নি।

 

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি জানা নেই। তবে এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network