1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি// বরিশালের বাবুগঞ্জ উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফারুক আহমেদ।

 

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে তিনি উপজেলার দেহেরগতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি কাজের মান ও অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন এবং গুণগত মান বজায় রেখে সময়মতো প্রকল্প সমাপ্ত করার নির্দেশনা প্রদান করেন।

 

পরিদর্শনকালে বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলীম উপস্থিত ছিলেন। এছাড়াও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যরাও সেখানে উপস্থিত থেকে চলমান কাজের বিষয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

 

ইউএনও ফারুক আহমেদ বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম যেন টেকসই ও জনগণের উপকারে আসে, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকি করা হচ্ছে।

 

উল্লেখ্য, বাবুগঞ্জ উপজেলায় চলতি অর্থবছরে বিভিন্ন ইউনিয়নে সড়ক সংস্কার, ড্রেন নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন ও জনসেবামূলক অবকাঠামো নির্মাণ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network