1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ২ ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিলো জনতা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে ২ ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিলো জনতা

  • আপডেট সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক,বরিশাল: ব্যাংক থেকে গ্রাহকের টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় দুই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে আটক করেছে জনতা।

 

খবর পেয়ে আটকদের উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল বাজারে।

 

আটকরা হলেন, মাদারীপুরের শিবচর উপজেলার চর কামারকান্দি গ্রামের চান মিয়া ভূইয়ার ছেলে আবু জাফর ও মাদারীপুর সদর উপজেলার হাজির হাওলা গ্রামের বাসিন্দা সামাদ খান।

 

ছিনতাইয়ের শিকার ব্যাংক গ্রাহক জাহানারা বেগম বলেন, বুধবার (২২ অক্টোবর) দুপুরে মেদাকুল বাজারের সোনালী ব্যাংক থেকে দুই লাখ টাকা উত্তোলন করে এক লাখ টাকা আমার স্বামীর হাতে দিয়ে আরেক লাখ টাকা গণনা করছিলাম। এরই মধ্যে এক ব্যক্তি আমার হাত থেকে টাকা ছিনতাই করে দৌঁড়ে পালায়। আমি চিৎকার দিয়ে ওই ছিনতাইকারীর পিছু নেই। এ সময় আমার ডাক চিৎকারে ব্যাংকের নিরাপত্তা রক্ষী ও স্থানীয়রা ধাওয়া করে ওই ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে ওই ছিনতাইকারীর সহযোগীকেও আটক করা হয়।

 

বাজারের ব্যবসায়ী ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাংকের নারী গ্রাহকের টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে দুই ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয় জনতা। পরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে আটকদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, খবরপেয়ে দুইজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network