1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে বিএনপির কর্মশালা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে বিএনপির কর্মশালা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

 

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র সংস্কার কর্মসূচির ৩১ দফা তুলে ধরে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় কর্মশালা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

২৫ অক্টোবর বিকেলে বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

মুসুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম মিরন,মাধবপাশা ইউনিয়ন বিএনপি’র সভাপতি অহিদুল ইসলাম খান,সাধারণ সম্পাদক সালাউদ্দিন তালুকদার মিন্টু।

 

মাধবপাশা ইউনিয়নের এক নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ফিরোজ হোসেন ফরাজী’র সভাপতিত্বে এবং মাধবপাশা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি নিজামুল হাসান ও ১ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মো. ইউসুফ হাওলাদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান বলেন,

 

দেশ পুনর্গঠনে তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক সংকট থেকে উত্তরণের রূপরেখা। গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও ন্যায়-সুশাসন নিশ্চিত করতে এ কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। কর্মশালা শেষে নেতাকর্মীরা স্থানীয় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং তারেক রহমানের ঘোষিত “ধানের শীষে ভোট দিন” আহ্বান প্রচার করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতা–কর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network