1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আফিফের হ্যাটট্রিকে চাপে বরিশাল - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

আফিফের হ্যাটট্রিকে চাপে বরিশাল

  • আপডেট সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

খেলা ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগের ২৭তম আসরে প্রথম হ্যাটট্রিকের কীর্তি গড়লেন খুলনা বিভাগের স্পিনার আফিফ হোসেন ধ্রুব। তার হ্যাটট্রিকে দ্বিতীয় দিন শেষে চাপে পড়েছে বরিশাল বিভাগ।

 

প্রথম ইনিংসে খুলনার ৩১৩ রানের জবাবে ১২৬ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়ে বরিশাল। ১৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৪ উইকেটে ১১৯ রান করেছে বরিশাল। ৬ উইকেট হাতে নিয়ে ৬৮ রানে পিছিয়ে বরিশাল।

 

শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৯ উইকেটে ৩১২ রান করেছিল খুলনা বিভাগ। বাকী ১ উইকেটে মাত্র ১ রান যোগ করে ৩১৩ রানে অলআউট হয় খুলনা।

 

বরিশালের রুয়েল মিয়া ও মইন খান ৩টি করে উইকেট নেন।

 

জবাবে আফিফের স্পিন ঘূর্ণিতে ১২৫ রানে ৭ উইকেট হারায় বরিশাল। এসময় ৩ উইকেট নেন আফিফ। তবে ৩ উইকেট নিয়েই ক্ষান্ত থাকেননি তিনি। ৪২তম ওভারের প্রথম তিন বলে বরিশালের শামসুল ইসলাম অনিককে ২, ইয়াসিন আরাফাত মিশুকে এবং রুয়েল মিয়াকে খালি হাতে শিকার করে হ্যাটট্রিক পূর্ণ করেন আফিফ। তিন ব্যাটারকেই এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন তিনি।

 

১০.৫ ওভার বল করে ৩১ রানে ৬ উইকেট নেন আফিফ। তবে এটি প্রথম শ্রেনির ক্রিকেটে তার সেরা বোলিং নয়। ২০১৮ সালে রাজশাহী বিভাগের বিপক্ষে খুলনার হয়ে ৬৭ রানে ৭ উইকেট শিকার করেছিলেন আফিফ।

 

ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি বরিশাল। ১১৯ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে তারা। ইফতেখার হোসেন ৪০ ও ফজলে মাহমুদ ৩২ রানে আউট হন। শামসুর রহমান ২৪ ও তাসামুল হক ৩ রানে অপরাজিত আছেন।

 

নাহিদুল ইসলাম ২টি উইকেট নেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network