1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কেক কেটে ও বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে বাবুগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

কেক কেটে ও বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে বাবুগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ. এম. তসলিম উদ্দিন।
মঞ্চ উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান রাকিব এর সভাপতিত্বে ও  এবায়দুল হক এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান এবং বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু, সাংগঠনিক সম্পাদক, বরিশাল জেলা যুবদল (দক্ষিণ)।সভায় বক্তারা বলেন, যুব সমাজই জাতির ভবিষ্যৎ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ইরান, ভিপি জুয়েল, আসলাম হোসেন খোকন, হানিফ তালুকদার লিটন, মাহমুদুল হাসান লিমন, রাজিব হোসেন খান, মাহমুদুল হাসান রোমান, আমিনুল ইসলাম উজ্জ্বল, মাইনুদ্দিন মুন্সি, রিয়াজ শরীফ, রফিকুল ইসলাম তোতা, রিয়াজ মাহমুদ, মাহফুজসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য জিয়া শিকদার, দেহেরগতি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাসান মাহমুদ বরকত বিশ্বাস ও সদস্য সচিব জাকির হোসেন, কেদারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম ও সদস্য সচিব মো. কাউসার হোসেন, রহমতপুর ইউনিয়নের আহ্বায়ক রুবেল হোসেন ও সদস্য সচিব ওবায়দুল করিম মোকলেছ, চাঁদপাশা ইউনিয়নের আহ্বায়ক সাহাজুল ইসলাম ও সদস্য সচিব মাসুদ রাঢ়ী, মাধবপাশা ইউনিয়নের আহ্বায়ক আতিকুর রহমান সবুজ ও সদস্য সচিব রুবেল হোসেন প্রমুখ।
দিনব্যাপী আয়োজিত এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভায় জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত শতাধিক নেতাকর্মী অংশ নেন। বক্তারা দলকে আরও ঐক্যবদ্ধ, শক্তিশালী ও সংগঠিত করতে সকল নেতাকর্মীকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network