1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সিলেটে শ্রমিক নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে বরিশালে বাসদের বিক্ষোভ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

সিলেটে শ্রমিক নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে বরিশালে বাসদের বিক্ষোভ

  • আপডেট সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : সিলেটে বাসদ কার্যালয়ে ব্লক রেইড দিয়ে সংগ্রাম পরিষদের নেতা মঞ্জুর আহমেদসহ ৪০ জনেরও বেশি শ্রমিক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

রবিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

 

 

 

সংগ্রাম পরিষদের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে দমন করতে সরকার দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। এটি গণতন্ত্র ও শ্রমিক অধিকারবিরোধী।

 

 

 

সমাবেশে উপস্থিত ছিলেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়কারী ডা. মনীষা চক্রবর্তী, আব্দুর রাজ্জাক, ইমাম হোসেন খোকনসহ অন্য নেতৃবৃন্দ।

 

 

 

বক্তারা অবিলম্বে মঞ্জুর আহমেদসহ গ্রেফতারকৃত সকল শ্রমিক নেতার নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।

 

 

 

শেষে বিক্ষোভকারীরা টাউন হল চত্বর থেকে একটি সংক্ষিপ্ত মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network