1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে শ্রমিক দল নেতা অপুকে পিটিয়ে আহত, মূল হোতা জিসান গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে শ্রমিক দল নেতা অপুকে পিটিয়ে আহত, মূল হোতা জিসান গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82?

 

নিজস্ব প্রতিবেদক: বরিশালের বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কেদারপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম অপুকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ জিসান বাহিনী। ঘটনাটি ঘটে সোমবার দুপুর ১২টার দিকে বাবুগঞ্জ উপজেলার খানপুরা এলাকায়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে আগরপুর ইউনিয়নে সংঘটিত এক ঘটনায় জিসানকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন অপু। সেই ঘটনার জের ধরেই সোমবার খানপুরা বাজারের একটি দোকানে অপুকে দেখে জিসান প্রথমে তর্কে জড়ায়। একপর্যায়ে সে ফোন করে সহযোগীদের ডেকে এনে অপুর ওপর অতর্কিত হামলা চালায়।

 

হামলায় অপুর শরীরের বিভিন্ন স্থানে এবং মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

আহত অপু কেদারপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক ও বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সক্রিয় কর্মী।

 

সংবাদ পেয়ে উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ উদ্দিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু হাসপাতালে গিয়ে আহত নেতার চিকিৎসার খোঁজখবর নেন।

 

উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ উদ্দিন বলেন,অপু বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দিতে আসছিলেন। এর আগ মুহূর্তে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে সন্ত্রাসী জিসান তাকে অতর্কিতে হামলা করে মারাত্মকভাবে আহত করে। বর্তমানে তিনি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন-উল ইসলাম বলেন, হামলার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকেই মূল হোতা জিসানকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network