1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বরিশাল-৩ আসন গড়তে মাঠে ইসলামী আন্দোলনের প্রার্থী সিরাজুল ইসলাম - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বরিশাল-৩ আসন গড়তে মাঠে ইসলামী আন্দোলনের প্রার্থী সিরাজুল ইসলাম

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-০৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম।
“মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বরিশাল-০৩—আমাদের অঙ্গীকার, আমাদের স্বপ্ন” এই প্রতিশ্রুতি নিয়ে জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন তিনি।
উপাধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম বলেন, বৈষম্যহীন, ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণই আমার লক্ষ্য। বাবুগঞ্জ-মুলাদীর মানুষ আমাকে ভালোবাসেন, আমিও তাঁদের কল্যাণে নিজেকে নিবেদিত করতে চাই। ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকাবাসীর উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করব।
বাবুগঞ্জের কৃতি সন্তান ও জনপ্রিয় ইসলামী বক্তা উপাধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে ইসলাম প্রচার ও মানবকল্যাণে নিবেদিত থেকে কাজ করছেন। তিনি বরিশাল অঞ্চলে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, অসহায়দের পাশে দাঁড়ানো এবং শিক্ষা বিস্তারে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাবরই ন্যায়ভিত্তিক সমাজ, দুর্নীতিমুক্ত রাজনীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় বরিশাল-০৩ আসনে দলটি শক্ত অবস্থান গড়ে তুলতে কাজ করছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network