1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

  • আপডেট সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন” এ স্লোগানে বরিশালে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস।

 

দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি বিতরণ করা হয়।

 

উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং বরিশাল জেলা জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার আয়োজনে আজ সোমবার সকালে সদর উপজেলা পরিষদ হল রুমে দিবসটি পালন করা হয়।

 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

 

উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক এ. কে. এম. আখতারুজ্জামান তালুকদার, কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ আইউব আলী হাওলাদার।

 

সভা শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

 

দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনতার প্রতীক সাদাছড়ি এবং তাদের অধিকারের প্রতি সম্মান জানাতে ১৯৬৪ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network