1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ৬ বছর আগে হারিয়ে যাওয়া মাকে ফিরে পেলেন সন্তানরা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে ৬ বছর আগে হারিয়ে যাওয়া মাকে ফিরে পেলেন সন্তানরা

  • আপডেট সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক ::: ২০১৯ সালে হারিয়ে যাওয়া মাকে ২০২৬ সালের ৮ নভেম্বর গভীর রাতে হঠাৎ ফিরে পেলেন সন্তান সবুর রাঢ়ি (১৯) ও সিয়াম রাঢ়ি (১৭)। হারিয়ে যাওয়া মোসা. সালমা আক্তার (৫৫) কে ৬ বছর পর ফিরে পেয়ে সন্তানরা সহ আনন্দিত আত্মীয়-স্বজনরা। ঘটনার কারণ জানতে চাইলে বেড়িয়ে আসে জীবনযুদ্ধে সালমার করুণ চিত্র।

অসহায় গরীব হওয়ায় তার নির্মম ঘটনার দৃশ্য এখানেই সমাপ্ত হবে, নাকি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপরাধীদের খুঁজে বের করতে পারবে না নিয়ে উদ্বিগ্ন বরিশাল সদর উপজেলার ১ নং রায়পাশা কড়াপুর ইউনিয়নের সোলনা গ্রামের মুন্সি বাড়ির বাসিন্দাদের। স্থানীয়রা অসুস্থ সালমাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে।

চিকিৎসাধীন অবস্থায় সালমা জানান, ২০১৯ সালে আর্থিক অসচ্ছলতার কারণে বরিশাল কাশিপুর ব্যাক অফিস সংলগ্ন গেদু মিয়ার প্রলোভনে পড়ে ঢাকা ইসলামপুর নবাব বাড়ি পুকুরপাড় সংলগ্ন কাপড় ব্যবসায়ী মো. আকবর ও লাকি আক্তারের বসতঘরে কাজ নেই। ঐ পরিবার গত ৬ বছর কাজ করালেও কোনো বেতন দেয়নি।

অমানুষিক নির্যাতন করার কারণে সেখান থেকে বারবার পালানোর চেষ্টা করলেও পালাতে পারিনি। করণ- বিল্ডিং এর নিচ তলায় নামতে দাপে দাপে ৩টি কেসি গেট পাড়ি দিয়ে নামতে হয়।

ঘটনার দিন তিনটি গেট খোলা ছিল। সুযোগে শূন্য হাতে নিচে নেমে ঐ বাড়ি ত্যাগ করি। মানুষের কাছে হাতে পেতে অর্থ পেয়ে অল্প অল্প পথ পাড়ি দিয়ে সড়ক পথে বরিশাল নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে শনিবার দিন দিবাগত রাত ১২টায় আসি। কোনোদিন ভাবিনি, সন্তান ও আত্মীয়-স্বজনদের কাছে আবার ফিরে আসতে পারবো।

দেখা যায়, অসুস্থ সালমার পুরো শরীরজুড়ে রয়েছে আঘাতের চিহ্ন। কাজ করতে করতে দুই হাতের চামড়া পচে যাবার উপক্রমে রূপ নিয়েছে।

সালমার ছেলে সবুর রাঢ়ি বলেন, ঘটনা সম্পর্কে অভিযোগ দেওয়া হয়েছে বরিশাল বিমানবন্দর থানায়। এখন পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবেন। আর গেদু মিয়ার ধরলে ঘটনার পুরো রহস্য বেড়িয়ে আসবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বিমান বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল মামুন-উল ইসলাম এর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network