1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় দাদন ব্যবসার প্রতিবাদে ভুক্তভোগীদের মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

কলাপাড়ায় দাদন ব্যবসার প্রতিবাদে ভুক্তভোগীদের মানববন্ধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চরনজির গ্রামে দীর্ঘদিন ধরে চড়া সুদে দাদন ব্যবসা চালিয়ে এলাকাবাসীকে সর্বশান্ত করার অভিযোগ উঠেছে আলমগীর খাঁ ও তার পরিবারের বিরুদ্ধে।

 

বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী পরিবারগুলো এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

 

 

ভুক্তভোগীরা অভিযোগ করেন, আলমগীর খাঁ, তার স্ত্রী ফাতেমা বেগম, সোহাগ ও আব্দুর রহিম চড়া সুদে টাকা দিয়ে বহু পরিবারকে দেনার ফাঁদে ফেলে সর্বস্বান্ত করেছেন। অনেকেই সুদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে মামলা ও পুলিশের হয়রানির শিকার হচ্ছেন। এমনকি কয়েকজন ভুক্তভোগী এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছেন বলেও অভিযোগ করেন তারা।

 

 

মানববন্ধনে ভুক্তভোগী রশিদ হাওলাদার, মালেক সিকদার, জুলহাস শরিফ, নুরুল ইসলাম, শামিম খাঁ, জেসমিন বেগম, বানু, নাছিমা বেগম, শাহিনুর বেগম, জয়নোব বেগম ও শাহিন হাওলাদার বক্তব্য দেন।

 

 

তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দাদন ব্যবসার অবসান ও ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network