1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে নতুন বিভাগীয় কমিশনার ও ডিসি নিয়োগ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

প্রশাসনের শীর্ষ পদে রদবদল

বরিশালে নতুন বিভাগীয় কমিশনার ও ডিসি নিয়োগ

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিভাগে প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুর রহমানকে বিভাগীয় কমিশনার ও মো. খায়রুল আলম সুমনকে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

 

রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা দুটি আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে বরিশালের নতুন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

 

উভয় প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব আমিনুল ইসলাম।

এতে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুর রহমানকে বরিশালের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

অন্যদিকে বরিশালের জেলা প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন মো. খায়রুল আলম সুমন। তিনি ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) নর্দার্ন রুট প্রকল্পের সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network