1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় পৌর শহরে দিনদুপুরে দুঃসাহসিক চুরি - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বানারীপাড়ায় পৌর শহরে দিনদুপুরে দুঃসাহসিক চুরি

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি; বরিশালের বানারীপাড়ায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে মোঃশাহজাহান খলিফার বাসায় এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, মূল্যবান জিনিসপত্র, নগদ টাকা, নিয়ে গেছে।

বানারীপাড়া পৌরসভার বায়তুল মোকাররম জামে মসজিদ সংলগ্ন ৩ নম্বর ওয়ার্ড়ের মোঃ শাহজাহান খলিফা ঢাকায় চাকরিরত। তার স্ত্রী মেয়ে ও নাতি নিয়ে বাড়িতে বসত বিল্ডিংএ বসবাস করেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর ) দুপুর ২ টার দিকে তারা চিকিৎসার জন্য বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন। তালাবদ্ধ বিল্ডিং এর পিছনের দরজা ভেঙে দুর্বৃত্তরা বাসায় ডুকে চুরির ঘটনা ঘটায়।

শাহজাহান খলিফার স্ত্রী সেলিনা বেগম -মেয়ে শাকিলা ও নাতি নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে বিল্ডিংএ প্রবেশ করে দেখতে পায় ষ্টীলের আলমারির তালা ভাঙা কাপড়চোপড় ছড়ানে-ছিটানো। স্বর্ন টাকা ও মূল্যবান মালপত্র নেই।

ধারনা করা হচ্ছে প্রায় ৬-৮ লক্ষ টাকার মালামাল খোয়া গেছে। খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ বিকাল ৪ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করে।

পুলিশ এবং স্থানীয়দের ধারনা স্থানীয় কিশোর গ্যাং ও চোর চক্রের অন্যত সদস্য মোঃ রবিন(১৬)এ চুরির ঘটনা ঘটাতে পারে। ওই দিন বিকালে চুরি হওয়া বাসার অদূরে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে সন্দেহভাজন

রবিনের বাড়িতে পুলিশ অভিযান চালায় কিন্তুু তাকে আটক করা সম্ভব হয়নি। এদিকে পৌর শহরে একের পর এক চুরির ঘটনায় জনমনে আতংক বিরাজ করছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network