1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শীত শুরু হতেই বরিশালে হঠাৎ ইলিশের কেজি কত হলো জানেন? - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

শীত শুরু হতেই বরিশালে হঠাৎ ইলিশের কেজি কত হলো জানেন?

  • আপডেট সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : শীত শুরু হওয়ায় নদীতে তেমন একটা মিলছে না ইলিশ মাছ। সিংহভাগ জেলে ফিরছেন খালি হাতে। যা ধরা পড়ছে তার দাম লাখ টাকা ছাড়িয়েছে।

 

 

 

বরিশাল নগরীর মোকাম পোর্ট রোড ঘুরে জানা গেছে, তিন দিন ধরে বাজারে খুব কম ইলিশ মাছ উঠছে।

 

 

 

শীতের কারণে নদীতে ইলিশ মাছ কম আসছে। তাই বাজারে ইলিশ মাছের দাম বেশি। বর্তমানে বাজারে দেড় কেজি সাইজের ইলিশ নেই। ১ কেজি ২০০ গ্রাম সাইজের যে ইলিশ উঠছে, তার প্রতি কেজির দাম ২ হাজার ৯০০ টাকা, এক কেজি সাইজ ২ হাজার ৭০০ টাকা, ৯০০ গ্রাম সাইজ ২ হাজার ৩০০ টাকা, ৫০০ গ্রাম ওজন সাইজের মাছ ১ হাজার ৮০০ টাকা ও ৪০০ গ্রাম সাইজ ১ হাজার ২০০ ও ৩০০ গ্রাম সাইজ ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

 

পোর্ট রোডের পাইকারি ও খুচরা বিক্রেতা আকতার হোসেন বলেন, বাজারে তেমন মাছের আমদানি নেই। আজ (গতকাল) মাত্র ৫/৭ মণ মাছ বিক্রি হয়েছে। যেখানে এ বাজারে আগে সর্বনিম্ন শত মণ মাছ বিক্রি হতো। সামনে একটি জো রয়েছে। আশা করি তখন আবার ইলিশ মাছ পাওয়া যাবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network