1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ১৪৭ পিচ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
হলুদ ভাইপারের কামড়ে আক্রান্ত বরিশালের মিডিয়াপাড়া! গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন সৈয়দ মাহবুবুর রহমান ঝালকাঠি বাকশিস (সেলিম ভূঁইয়া)’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমোহনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত কলাপাড়ায় ইয়াবা সেবনের অপরাধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কারাদণ্ড বাকেরগঞ্জে পশ্চিম রুনসী জামে মসজিদে মেয়র প্রার্থী হারুন সিকদারের ইফতার ও দোয়া মাহফিল বরিশালে চশমার দোকানে প্রেমিকের ‘দা’ নিয়ে হামলা : লেন্স পাল্টানো নিয়ে তুলকালাম রাঙ্গাবালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত কুয়াকাটায় ইয়াবা সেবনকালে ভিডিওতে ধরা খেলেন মৎস্যজীবী দল নেতা ১৬ বিঘা জমিতে আবাদ : পানির ভয়াবহ সংকটে কলাপাড়ার ধান চাষিরা

বরিশালে ১৪৭ পিচ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক || বরিশাল নগরীর ভাটারখাল এলাকা থেকে ১৪৭ পিস ইয়াবাসহ চিহ্নিত নারী মাদক কারবারি মায়া আক্তার যুথিকে (২২) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

 

 

শনিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।

 

 

আটক মায়া আক্তার যুথি নগরীর ভাটারখাল এলাকার মো. মুন্না ফরাজীর স্ত্রী। যুথি ও তার স্বামী মুন্না ফরাজীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তারা এলাকায় দীর্ঘদিন ধরে একটি সক্রিয় মাদকচক্র পরিচালনা করে আসছিল বলে অভিযোগ স্থানীয়দের।

 

 

 

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ভাটারখাল এলাকার একটি ঘরে অভিযান চালিয়ে যুথিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪৭ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়।

 

 

 

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয়ের উপপরিচালক মো: তানভীর হোসেন খান জানান, ইয়াবাসহ আটক নারী মাদক কারবারি যুথিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

 

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এমন অভিযান অব্যহতথাকবে। যারা সমাজকে নষ্ট করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network