1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মেহেন্দিগঞ্জে পরিত্যক্ত শৌচাগারে থেকে নবজাতক উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

মেহেন্দিগঞ্জে পরিত্যক্ত শৌচাগারে থেকে নবজাতক উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সাদেকপুর গ্রামে একটি শৌচাগার থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

 

 

সোমবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সাদেকপুর গ্রাম থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।

 

 

বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. ফখরুল ইসলাম বলেন, ভোর সাড়ে ৫টার দিকে ওই গ্রামের বাসিন্দা মতিন হাওলাদার ফজরের নামাজ পড়তে বাসা থেকে বের হয়ে মসজিদে যাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশে একটি পরিত্যক্ত শৌচাগার থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান তিনি।

 

 

তিনি আরও বলেন, কাছে গিয়ে দেখতে পান শৌচাগারে কাঁথায় মোড়ানো অবস্থায় জীবিত নবজাতক ফেলে রাখা হয়েছে। তিনি নবজাতককে উদ্ধার করে নিজ হেফাজতে নিয়ে থানা পুলিশকে খবর দেন।

 

 

ওসি বলেন, নবজাতকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে গভীর রাতে কেউ নবজাতককে পরিত্যক্ত শৌচাগারে ফেলে গেছে। তার বয়স ২-৩ দিন হতে পারে। নবজাতকের পরিচয় খুঁজে পাওয়ার চেষ্টা চলছে।

 

 

মো. ফখরুল ইসলাম বলেন, আপাতত উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের অনুমতি সাপেক্ষে নবজাতককে উদ্ধার করা ব্যক্তি মতিন হাওলাদারের জিম্মায় দেওয়া হয়েছে। তিনিই নবজাতকের ভরণপোষণ করবেন। নবজাতকের চিকিৎসাসহ সার্বিক সহায়তা করবে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network