1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক

  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক: বরিশালে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল আলম সুমন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার পরিদর্শন করেন।

 

আজ ১৯ নভেম্বর বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসন বরিশালের উদ্যোগে নগরীর সিএন্ডবি রোডে অবস্থিত চৌমাথা বাজার পরিদর্শন করেন।

 

তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন, মাছ-মাংস, কাঁচাবাজার, মিষ্টির দোকান, মুদি দোকান ইত্যাদি পরিদর্শন করেন। পাশাপাশি তিনি ক্রেতা ও বিক্রেতাদের সাথে খাদ্য নিরাপত্তা, স্থিতিশীল বাজারদর ও সামগ্রিক পরিবেশ নিয়ে সচেতনতামূলক মতবিনিময় করেন।

 

 

এসময় বরিশাল জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার, বরিশাল সদর, সহকারী কমিশনার (ভূমি), বরিশাল সদর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, নিরাপদ খাদ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network