1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে মসজিদে চুরির চেষ্টা, যুবক হাতেনাতে আটক - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

গৌরনদীতে মসজিদে চুরির চেষ্টা, যুবক হাতেনাতে আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গৌরনদী উপজেলার তাঁরাকুপি কটকস্থল জামে মসজিদ ও হাফেজী মাদরাসায় চুরি করতে এসে এক যুবক হাতেনাতে ধরা পড়েছে।

 

বুধবার (১৯ নভেম্বর) রাত প্রায় ৩টা ৩০ মিনিটের দিকে মসজিদের মোটর ও বৈদ্যুতিক সরঞ্জাম চুরির চেষ্টা করার সময় স্থানীয় মুসল্লিরা তাকে আটক করেন।

 

 

আটক ব্যক্তি মো. আজিজুল হাওলাদার। তিনি ধানডোবা গ্রামের বাসিন্দা।

 

 

স্থানীয়রা জানান, গভীর রাতে সন্দেহজনকভাবে মসজিদ এলাকায় ঘোরাফেরা করতে দেখে তারা তাকে অনুসরণ করেন। একপর্যায়ে চুরির সরঞ্জামসহ হাতেনাতে ধরে ফেলেন। পরে বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষকে জানানো হয়।

 

 

মসজিদ কমিটির সদস্যরা জানান, আল্লাহর ঘরের মালামাল চুরি করা শুধু আইনগত অপরাধ নয়; এটি মারাত্মক গুনাহ। এ ঘটনার কঠোর বিচার প্রয়োজন।

 

 

ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মসজিদের পবিত্রতা রক্ষায় নিয়মিত পাহারা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিও জানিয়েছেন।

 

 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, মসজিদ কমিটির লোক লিখিত অভিযোগ করলে বিষয়টি আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network