1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সভা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সভা

  • আপডেট সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন।

সভায় বিচার কার্যক্রম গতিশীল করা, সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিচার প্রক্রিয়ায় পুলিশের সঙ্গে আদালতের পারস্পরিক সমন্বয় জোরদার করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

আলোচ্যসূচিতে ছিল: পেন্ডিং প্রসেস জারির সমস্যা চিহ্নিত ও তা নিরসন, আদালতে সাক্ষী হাজির নিশ্চিতকরণ, সাক্ষীদের নিরাপত্তা, তদন্ত ও অনুসন্ধানে উদ্ভূত ছোটখাটো জটিলতা দূরীকরণ, কারাগার থেকে বিচারাধীন আসামিদের সময়মতো আদালতে হাজির করা।

এছাড়া ছিল ক্রোকি পরোয়ানা তামিল নিশ্চিত করা, আদালত প্রাঙ্গণ ও বিচারক-কর্মকর্তাদের নিরাপত্তা, মালখানা থেকে আলামত হাজির, দ্রুত মামলার নিষ্পত্তি, যথাসময়ে মেডিকেল সার্টিফিকেট প্রেরণ এবং আদালত চলাকালে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণসহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজা, স্পেশাল ম্যাজিস্ট্রেট (বিদ্যুৎ আদালত) ও যুগ্ম জেলা জজ রুবাইয়া আমেনা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিহাবুর রহমান, আফসানা শারমিন ইভা, সৈয়দ আবিদুল হক, জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবুল কালাম আজাদ, মহানগর দায়রা জজ আদালতের পিপি নাজিম উদ্দিন আহমেদ পান্না, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক মীর্জা রিয়াজ হোসেনসহ বিভিন্ন আদালতের কর্মকর্তা-কর্মচারী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network