1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালের ৬টি আসনে এনসিপির মনোনয়ন চান ১১ জন, তিনটিতে একক প্রার্থী - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালের ৬টি আসনে এনসিপির মনোনয়ন চান ১১ জন, তিনটিতে একক প্রার্থী

  • আপডেট সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগের মধ্যে মর্ঝাদাপূর্ণ বরিশালের ছয়টি আসন। যেখানে জামায়াত এবং ইসলামী আন্দোলনসহ কয়েকটি দলের প্রার্থী চূড়ান্ত হয়েছে। আর একটি বাদে ৫টি ধানের শীষের মনোনয়নও চূড়ান্ত। সবার দৃষ্টি এখন ২০২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা দেশের বর্তমান সময়ের আলোচিত দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দিকে। ছয়টি আসনে বিএনপি, জামায়াত এবং ইসলামী আন্দোলনের প্রভাবশালী প্রার্থীদের বিপক্ষে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় কারা থাকবেন তা নিয়ে আলোচনার ঝড় উঠেছে।

 

 

এরই মধ্যে শাপলা কলি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে এনসিপির মনোনয়ন কিনেছেন ১১ জন। যাদের মধ্যে রয়েছেন- শিক্ষক, সাবেক সেনাকর্মকর্তা, আইনজীবী, ব্যবসায়ী এবং শিক্ষার্থী। তবে মনোনয়নপ্রত্যাশী বেশিরভাগ নেতাই স্ব-স্ব আসনের স্থায়ী বাসিন্দা নন। তাছাড়া তিনটি আসনে একক মনোনয়নপ্রত্যাশী। তারাই তিনটি আসনে এনসিপির শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন বলে ধারণা দলের নেতাকর্মীদের।

 

 

 

দলীয় সূত্রে জানা গেছে, বরিশালে প্রবেশদ্বার গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনে এনসিপির একমাত্র মনোনয়ন প্রত্যাশী মাজহারুল ইসলাম নিপু। তিনি দলটির আগৈলঝাড়া উপজেলার প্রধান সমন্বয়কারী এবং পেশায় একজন ঠিকাদার ও বিএমএস মিশন নামের একটি এনজিও কর্মী।

 

 

আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের বাসিন্দা মাজহারুল ইসলাম নিপুকে একক প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন গৌরনদী এবং আগৈলঝাড়া উপজেলা এনসিপি। এখন দলীয়ভাবে ঘোষণার অপেক্ষা।

 

 

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে শাপলা প্রতীকের মনোনয়নপ্রত্যাশী দুজন। তারা হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী ও এনসিপির ঢাকা পল্টন শাখার সদস্য অ্যাডভোকেট আলী আকবর তালুকদার। তিনি উজিরপুর উপজেলার ভরসাকাঠি গ্রামের বাসিন্দা হলেও বসবাস করেন ঢাকায়। একই আসনে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ফ্রিল্যান্সার মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি এনসিপির বরিশাল মহানগর শাখার সদস্য সচিব পদপ্রত্যাশী এবং বানারীপাড়ার চাখার ইউনিয়নের বাসিন্দা।

 

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে মনোনয়ন চাইছেন তিনজন। তারা মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন- সাবেক সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মোক্তার হোসেন। মুলাদী উপজেলার চর কালেখায় তার গ্রামের বাড়ি হলেও থাকেন ঢাকায়। বর্তমানে পাথর ব্যবসায়ী মোক্তার হোসেনের দলীয় পরিচয় নেই। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন- তাই এনসিপির মনোনয়ন চাইছেন বলে জানিয়েছেন।

 

একই আসনে মনোনয়ন চাইছেন মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের বাসিন্দা তানজিল হোসেন। তিনি পেশায় একজন শিক্ষক। বরিশাল-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী হলেও থাকেন গাজীপুরে। তাছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও জাতীয় যুব শক্তির গাজীপুর মহানগর শাখার সদস্য সচিব।

 

এছাড়া ফ্রিল্যান্সার ও ই-কমার্স ব্যবসায়ী মো. সাবিদ ইসলাম শান্ত ও মনোনয়ন চাইছেন বরিশাল-৩ আসনে। তার গ্রামের বাড়ি মুলাদী ও হিজলা উপজেলার সীমান্তবর্তী হিজলা উপজেলার চর পত্তণীভাঙা গ্রামে। তিনি এনসিপি বরিশাল জেলা কমিটির সদস্য।

 

অপরদিকে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে শাপলা কলি প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন সংগ্রহ করেছেন এনসিপি’র বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু সাঈদ মুসা। তিনি পেশায় একজন শিক্ষক। মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন লতা ইউনিয়নের চর উদয়পুর গ্রামের সন্তান আবু সাঈদ মুসা স্থানীয় সন্তষপুর শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি ছাড়া আসনটিতে আর কেউ মনোনয়ন ফরম নেননি।

 

বরিশাল-৫ আসনে এনসিপির মনোনয়ন চাইছেন তিনজন। তারা হলেন- বরিশাল জিলা স্কুলের অবরপ্রাপ্ত শিক্ষক মো. মিজানুর রহমান খান। দলীয় কোনো পদপদবি নেই তার। এমনকি বসবাসও করেন ঢাকায়। শহরের বটতলা এলাকাও তার বাড়ি রয়েছে বলে দাবি করেছেন।

 

এছাড়া মনোনয়নপ্রত্যাশী হয়েছেন- সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের বাসিন্দা আব্দুল হান্নান শিকদার। তিনি পেশায় একজন ব্যবসায়ী এবং এনসিপি বরিশাল জেলার যুগ্ম সমন্বয়ক। তার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিতর্ক রয়েছে। ইতোপূর্বে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন হান্নান শিকদার।

 

 

আসনটিতে মনোনয়ন চেয়েছেন রফিকুল ইসলাম কনক নামের একজন। জন্মসূত্রে তিনি বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও বসবাস করেন ঢাকা এবং রংপুরে শ্বশুরবাড়ি এলাকায়। ঢাকার ব্যবসায়ী কনক এনসিপির কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও গণসংযোগ এবং তথ্য সংগ্রহ সেলের সদস্য।

 

 

এছাড়া জেলার বাকেরগঞ্জ উপজেলা ও পৌরসভা নিয়ে গঠিত বরিশাল-৬ আসনে একমাত্র মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম প্রিন্স। এনসিপি বরিশাল জেলার সিনিয়র যুগ্ম সমন্বয়কারী প্রিন্স বর্তমানে এলএলবি শিক্ষার্থী। এছাড়া নৌ এবং সড়কপথে ট্রান্সপোর্ট ব্যবসা রয়েছে তার।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network