1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত গৃহবধূর মরদেহ উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

গৌরনদীতে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত গৃহবধূর মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক বরিশাল : গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলায় নিজ ঘর থেকে সাধনা মণ্ডল (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার মাহিলাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাধনা মণ্ডল ওই গ্রামের দিনমজুর অসীম হালদারের স্ত্রী।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত পৌনে ৮টার দিকে মাহিলাড়া গ্রামে স্বামী অসীম হালদারের বসতঘরের আড়ার সঙ্গে সাধনা মণ্ডলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের ভাই সুকচান মণ্ডল বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে সোমবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি অপমৃত্যুর ঘটনা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।

এদিকে গৃহবধূর এমন আকস্মিক মৃত্যুতে নিহতের পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network