1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে এবার শয়তানের নিশ্বাস ছড়িয়ে ধর্ষণ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে এবার শয়তানের নিশ্বাস ছড়িয়ে ধর্ষণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক: ‘শয়তানের নিশ্বাস’ চক্রের কবলে পড়ে ইতোপূর্বে বরিশালে সর্বস্ব হারিয়েছেন বেশ কয়েকজন। এবার ঘটেছে আরও ভয়ংকর ঘটনা। শয়তানের নিশ্বাস ছড়িয়ে ২৭ বছর বয়সী গৃহবধূকে ঢাকায় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।

 

এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার আবেদন করেছেন ভুক্তভোগী ওই গৃহবধূ। মামলায় ঢাকার মোহাম্মদপুরের রাসেল নামের এক যুবককে আসামি করা হয়েছে।

 

বিচারক অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জকে এফআইআর গ্রহণের নির্দেশ দিয়েছেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণাফুলিয়া এলাকার ওই গৃহবধূকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করে দেওয়ার কথা বলে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে ডাকা হয়। গত ১২ নভেম্বর ওই গৃহবধূ তার নবজাতক সন্তানকে নিয়ে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে গেলে শয়তানের নিশ্বাস ছড়িয়ে নবজাতকসহ তাকে ঢাকায় নিয়ে যায় চক্রের সদস্যরা। ওইদিন থেকে ১৯ নভেম্বর পর্যন্ত আটকে রেখে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করে। ওই নারী কৌশলে বিষয়টি ১৯ নভেম্বর তার স্বামীকে জানান। পরে স্বামী ঢাকায় গিয়ে গৃহবধূকে উদ্ধার করে বরিশালে নিয়ে আসেন।

 

এর আগে বরিশালে শয়তানের নিশ্বাস ছড়িয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুটের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় মামলাও হয়েছে। কিন্তু ওই মামলার তদন্তে অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। এমনকি চক্রের একজন সদস্যকেও খুঁজে বের করতে পারেনি পুলিশ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network