1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:  দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির বরিশাল ব্যুরো চিফ ও ‘নিউজ এডিটরস কাউন্সিল’, বরিশালের সভাপতি হাসিবুল ইসলামের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়ন।

 

সংগঠনটির নেতৃত্ব শুক্রবার বাদ জুমা ফলপট্টি রোডস্থ বরিশালটাইমস অনলাইন নিউজপোর্টালের অফিসে আসেন এবং রূপালী বাংলাদেশ পত্রিকার ব্যুরোপ্রধানকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

এর আগে গত ২৬ নভেম্বর রূপালী বাংলাদেশ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় বিশেষ আয়োজন করা হয়। সেখানে বরিশালের সাংবাদিকদের এক ধরনের মিলনমেলা হয়।

 

শুক্রবার হকার্স ইউনিয়নের সাথে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মো. নেছার জোমাদ্দার, সহ-সভাপতি আবুল কালাম কালু, সাধারণ মো. আসাদুজ্জামান রিপন, সাবেক সভাপতি মাইনুল ইসলাম মনির, সাবেক সাধারণ সম্পাদক মাসুম সিকদার, সাংগঠনিক সম্পাদক হুমায়ন ফরিদ, কোষাধ্যক্ষ মো. শাহিন হাওলাদার এবং কার্যনির্বাহী সদস্য মো. জসিম হাওলাদার।

 

এই সংগঠনের নেতাকর্মীরা রূপালী বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনা করাসহ পত্রিকাটির ব্যুরো চিফ ও বরিশালটাইমস পত্রিকার প্রকাশক হাসিবুল ইসলামের দীর্ঘায়ু কামনা করেন।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network