1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল সদর উপজেলার নতুন ইউএনও মানজুরা মুশাররফ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশাল সদর উপজেলার নতুন ইউএনও মানজুরা মুশাররফ

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বিভাগীয় শহর বরিশাল সদর উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত মানজুরা মুশাররফ।

 

এর আগে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভূ-স্বত্ত্বা প্রশাসন, জনসেবা এবং স্থানীয় প্রশাসনিক কার্যক্রমে তার দক্ষতা ও সততা প্রশংসিত।

 

বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে বরিশাল সদর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মানজুরা মুশাররফকে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের ফলে তিনি বিভাগীয় শহর বরিশাল সদর উপজেলার দ্বিতীয় নারী ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

 

প্রকাশিত বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মানজুরা মুশাররফকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় থেকে বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।

 

নতুন এই নিয়োগের মাধ্যমে স্থানীয় প্রশাসনে নারী নেতৃত্বের অংশগ্রহণ বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে অন্যান্য নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলে মনে করছেন সচেতন মহল।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network