1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় ভ্রাম্যমান আদালতে ৪০ বস্তা সার জব্দ,দোকানীকে অর্থদন্ড - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বানারীপাড়ায় ভ্রাম্যমান আদালতে ৪০ বস্তা সার জব্দ,দোকানীকে অর্থদন্ড

  • আপডেট সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

 

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার বাজারে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতে এক দোকানীকে অর্থদন্ড ও ৪০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার চাখার বাজারের খুচরা সার বীজ-কীটনাশক বিক্রির নাজ সীড স্টোর থেকে খলিল মাঝি নামের এক ব্যক্তির কাছে অবৈধভাবে একসঙ্গে ৪০ বস্তা সার বিক্রি করা হয়। ওই সার পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার দাসেরহাটে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয়দের কাছ থেকে এ অভিযোগ পেয়ে বানারীপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিএমএ মুনীরের নেতৃত্ব অভিযান পরিচালনা করা হয়।

 

এসময় ভ্রাম্যমান আদালতে ৪০ বস্তা টিএসপি সার জব্দ ও বিক্রেতা নাজ সীড স্টোরের স্বত্বাধিকারী হুমায়ুন তালুকদারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও চাখার ইউনিয়ন পরিষদের প্রশাসক তনয় সিংহ উপস্থিত ছিলেন। এদিকে জব্দকৃত সার চাখার ইউনিয়ন পরিষদে জমা রাখা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network