1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় উপজেলা ছাত্রদলের আহবায়কসহ দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বানারীপাড়ায় উপজেলা ছাত্রদলের আহবায়কসহ দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার

  • আপডেট সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়া উপজেলা ছাত্রদলের  আহবায়ক রুবেল হোসেন হাওলাদার ও উপজেলার চাখার সরকারি ফজলুল হক কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব টিপু খানের   বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) রাতে  বিএনপি ও ছাত্রদলসহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক  আইডিতে দুই ছাত্রদল নেতার বহিস্কারাদেশের পত্র ছড়িয়ে পড়ে। জানা গেছে, শুক্রবার (২৮ নভেম্বর) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রে তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়।
এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক বরিশাল  জেলা শাখার অধীনস্থ বানারীপাড়া উপজেলার  ছাত্রদলের  আহ্বায়ক রুবেল হোসেন হাওলাদারের সাংগঠনিক পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।
এতে ওই নেতার আহবায়ক হিসেবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনও বাধা নেই। একই পত্রে উপজেলার চাখার সরকারি ফজলুল হক কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব টিপু খানের সাংগঠনিক পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় ।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বানারীপাড়ার ছাত্রদলের এ দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারে অনুমোদন দেন।
প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের সেপ্টেম্বরে উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল হোসেন হাওলাদার ও চাখার সরকারী ফজলুল হক কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব টিপু খানকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে বহিস্কৃত হলেও তারা দলীয় কার্যক্রমে  ব্যাপক সরব ছিলেন। দীর্ঘ এক বছরেরও অধিক সময় পরে তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হল।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network