1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংসদ সদস্য প্রার্থীর মতবিনিময় সভা  - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

উজিরপুরে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংসদ সদস্য প্রার্থীর মতবিনিময় সভা 

  • আপডেট সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে  ইসলামী আন্দোলন বাংলাদেশ এর-বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের হাতপাখা মার্কার সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
১লা ডিসেম্বর সোমবার দুপুর ১২ টায় উজিরপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  বরিশাল জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শাখাওয়াত হোসেন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মোঃ শাহে আলম, সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব হাসান,  পৌর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি আব্দুল আজিজ, উপজেলা যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা ডিএম আল-আমিন, উপজেলা শ্রমিক আন্দোলন বাংলাদেশের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান সজল মোল্লাসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ,যুগ্ম সাধারণ সম্পাদক বিএম রবিউল ইসলাম,দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম  আসাদ,প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার, সদস্য মোঃ নুরুল ইসলাম হাওলাদার,সৈয়দ জাহিদ আলম, আহাদ সুমন,বাহারুল ইসলাম,সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চু, মোঃ মোস্তফা জামান সুমন বালী,মেহেদী হাসান,খলিলুর রহমান, সাংবাদিক ইউনিয়ন সভাপতি আঃ রহিম সরদার,সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুমসহ ইলেট্রনিক ও প্রিন্ট গনমাধ্যম কর্মীরা।
মতবিনিময় সভায় সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এছাড়া  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সাংবাদিকদের বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করার আহবান জানান এবং সাংবাদিকরা জাতির বিবেক আখ্যা দিয়ে তিনি সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network