1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
অবৈধ বালু উত্তোলনে হুমকির মুখে বরিশালের তিন ইউনিয়ন! দুচিন্তায় কয়েক হাজার পরিবার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

অবৈধ বালু উত্তোলনে হুমকির মুখে বরিশালের তিন ইউনিয়ন! দুচিন্তায় কয়েক হাজার পরিবার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : হিজলা ও মেহেন্দীগঞ্জে মেঘনা নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলায় হুমকির মুখে পড়েছে হিজলার গৌরবদী এবং মেহেন্দীগঞ্জের গবিন্দপুর ও উলানিয়া ইউনিয়নের বিশাল এলাকা।

 

 

 

স্থানীয়দের আশঙ্কা আগামী বর্ষাতেই নদীগর্ভে বিলীন হতে পারে কয়েক হাজার পরিবার, কৃষিজমি এবং সরকারের ৪২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত রক্ষাবাঁধ। হাইকোর্টে রিট থাকা সত্ত্বেও বরিশাল জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনার ১০০ একরসহ সাতটি বালুমহাল অবৈধভাবে ইজারা প্রদান করেছেন বলে অভিযোগ উঠেছে। গত ৫ আগস্ট থেকে প্রতিদিন ১৫০–২০০ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে দ্রুত বাড়ছে নদী ভাঙন।

 

 

 

স্থানীয়রা বলছেন, “রক্ষকই যখন ভক্ষকের ভূমিকায়, তখন জনগণের জানমাল রক্ষা করবে কে?” হিজলার সৈয়দখালী–সাওড়া মৌজার বালুমহাল নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশ ও বালু উত্তোলন বন্ধের নির্দেশ ১২ নভেম্বর জারি হলেও বালু উত্তোলন বন্ধ হয়নি। প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন এলাকাবাসী ও রিটকারী সৈয়দ আকবর আলী চৌধুরী।

 

 

 

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)–র বরিশাল বিভাগীয় সমন্বয়কারী রফিকুল আলম বলেন, “জরিপ ছাড়া বালুমহাল ঘোষণা করা আইনবিরোধী। এতে নদী ভাঙন ও পরিবেশ ধ্বংসের ঝুঁকি তৈরি হয়। হাইকোর্টের নির্দেশ মানা হয়নি এটি গুরুতর অন্যায়।

 

 

 

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী জরিপ রিপোর্ট, পরিবেশগত মূল্যায়ন, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরের মতামত ছাড়া কোথাও বালুমহাল ঘোষণা করা যায় না। কিন্তু বরিশালে ৮টি বালুমহালের মধ্যে ৭টিতেই কোনো জরিপ হয়নি বলে অভ্যন্তরীণ নৌ–পরিবহন কর্তৃপক্ষের হাইড্রোগ্রাফিক বিভাগের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন।

 

 

 

অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোস্টগার্ড গত ১১ মে বিশেষ অভিযানে ৫৩টি ড্রেজার, ৩৬টি বাল্কহেড, এক কোটি ১২ লাখ টাকাসহ ছয়জনকে আটক করে।

 

 

 

 

নবাগত জেলা প্রশাসক খায়রুল আলম সুমন জানান, আমি বিষয়গুলো জানছি। নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব। এলাকার সচেতন মহলের দাবি হাইকোর্টের নির্দেশ অমান্য ও অবৈধ ইজারায় জড়িত কর্মকর্তাদের দ্রুত তদন্ত করে শাস্তির আওতায় আনা হোক।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network