1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের উদ্যোগে দোয়া মোনাজাত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের উদ্যোগে দোয়া মোনাজাত

  • আপডেট সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) এশার নামাজের পর বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন যুবদলের আয়োজনে ইউনিয়নের ইদিলকাঠি জামে মসজিদে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দেহেরগতি ইউনিয়ন যুবদলের সভাপতি হাসান মাহামুদ বরকত বিশ্বাসের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক, লন্ডন প্রবাসী চিকিৎসক ডা. মো. আব্দুল আউয়াল,
চাঁদপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শামসুল আলম ফকির, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন হেমায়েত, বাবুগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব এবায়দুল হক, বাবুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ইরান, মেহেদী আসলাম খোকন, এইচ. এম. লিমন শিকদার, রাজিব হোসেন, আমিনুল ইসলাম উজ্জ্বল, জেলা যুবদলের সদস্য জিয়া উদ্দিন শিকদার, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল-আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরান, সদস্য সচিব আরাফাত হোসেন, এছাড়াও বাবুগঞ্জ উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য যুবদলের নেতাকর্মীরা সারাদেশে কুরআন খতম ও দোয়া কর্মসূচি পালন করছেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network