1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বড় প্রকল্পে পুকুর চুরি হয় : বরিশালে নৌ পরিবহন উপদেষ্টা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বড় প্রকল্পে পুকুর চুরি হয় : বরিশালে নৌ পরিবহন উপদেষ্টা

  • আপডেট সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বড় প্রকল্পে বিপুল পরিমাণ টাকা চুরি হয় বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন।

 

আজ রোববার বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় এমন মন্তব্য করেন তিনি।

 

নৌ-পরিবহন উপদেষ্টা বলেন, “দেশের বড় প্রকল্পগুলোর প্রধান অন্তরায় দুর্নীতি। অনেক প্রকল্প সময়মতো বাস্তবায়ন না হওয়াও বড় সমস্যা। আমরা দেখেছি, বড় প্রকল্পে বিপুল পরিমাণ টাকা চুরি হয়। আশা করি, এখানে কোনো ধরনের পুকুর চুরি হবে না। আমরা হয়তো দায়িত্বে থাকবো না, তবে ভবিষ্যৎ সরকার জনগণের আমানত রক্ষা করবে–এটাই প্রত্যাশা।

 

বরিশালসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে মুলাদী ও হিজলা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ তৈরি করার জন্য মীরগঞ্জে আঁড়িয়াল খাঁ নদের ওপর সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের বিষয়ে সড়ক, সেতু ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান বলেন, ভোলা সেতু আগামী সরকার বাস্তবায়ন করবে। পাশাপাশি ভোলার গ্যাস স্থানীয়রা যেন ব্যবহার করতে পারে সেই ব্যবস্থাও নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network