1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ফুয়াদ ভাইকে ঘিরে যে ঘটনা ঘটেছে, তা ভীষণ উদ্বেগের : তাসনিম জারা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে ফুয়াদ ভাইকে ঘিরে যে ঘটনা ঘটেছে, তা ভীষণ উদ্বেগের : তাসনিম জারা

  • আপডেট সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে, ফুয়াদের চামড়া তুলে নেব আমরা’ বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ সামনে দিয়ে যাচ্ছেন আর পেছনে জনতা এই স্লোগান দিচ্ছে। অসহায়-করুণ মুখে কয়েকজন ফুয়াদকে ধরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করছেন।

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ব্যারিস্টার ফুয়াদকে কেন্দ্র করে এই ভিডিও। আজ দুপুরে নিজের নির্বাচনী এলাকায় গিয়ে জনসাধারণের তোপের মুখে পড়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

 

এই ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

 

 

এক ফেসবুক পোস্টে তাসনিম জারা বলেছেন, ‘চামড়া তুলে নেব’ বা ‘জুতা মারো’ স্লোগান দেওয়া কোনো সুস্থ গণতান্ত্রিক কালচার হতে পারে না।

 

 

পোস্টের শুরুতেই তাসনিম জারা বলেন, ‘আজ বরিশালে ব্যারিস্টার ফুয়াদ ভাইকে ঘিরে যে ঘটনা ঘটেছে, তা ভীষণ উদ্বেগের।

 

 

তিনি বলেন, “ফুয়াদ ভাইয়ের রাজনৈতিক আদর্শের সঙ্গে আমার বা আপনার মিল না থাকতে পারে।

 

 

তার দলের নীতি নিয়ে আপনার হাজারটা প্রশ্ন বা আপত্তি থাকতে পারে। কিন্তু একজন প্রার্থী যখন নিজের এলাকায় যান, তখন তাকে ঘিরে ‘চামড়া তুলে নেব’ বা ‘জুতা মারো’ স্লোগান দেওয়া কোনো সুস্থ গণতান্ত্রিক কালচার হতে পারে না।

 

এমন আক্রমণ অগ্রহণযোগ্য উল্লেখ করে বলেন, রাজনীতিতে বিরোধিতা থাকবে, তর্ক হবে, আপনারা চাইলে তাকে ভোট দেবেন, না চাইলে দেবেন না। কিন্তু কাউকে শারীরিকভাবে হেনস্তা করা বা এমন অশালীন ভাষায় আক্রমণ করা গ্রহণযোগ্য কোনো আচরণ নয়।

 

রাজনীতি হোক যুক্তির, গায়ের জোরের নয়।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network