1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী প্রচারণায় বরিশাল আসবেন আলোচিত ওসমান হাদী - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী প্রচারণায় বরিশাল আসবেন আলোচিত ওসমান হাদী

  • আপডেট সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ব্যারিস্টার ফুয়াদ ভাইকে আজ হেনস্তা করার চেষ্টা করেছে বাবুগঞ্জ বিএনপির লোকজন। এটা খুব খারাপ নজির স্থাপিত হইলো। ফুয়াদ ভাইয়ের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বরিশাল যাবো ইনশাআল্লাহ।

 

 

নিজের নির্বাচনী এলাকায় গিয়ে জনসাধারণের তোপের মুখে পড়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

 

 

এ সময় তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয় জনতা। গতকাল রবিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

 

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরীফ হাদী। তিনি জানিয়েছেন ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বরিশাল যাবেন।

 

 

 

এক ফেসবুক পোস্টে হাদী বলেন, ব্যারিস্টার ফুয়াদ ভাইকে আজ (গতকাল) হেনস্তা করার চেষ্টা করেছে বাবুগঞ্জ বিএনপির লোকজন। এটা খুব খারাপ নজির স্থাপিত হইলো। ফুয়াদ ভাইয়ের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বরিশাল যাবো ইনশাআল্লাহ।

 

 

 

জানা গেছে, গতকাল রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যান ব্যারিস্টার ফুয়াদ।

 

 

এসময় তিনি বলেন, ‘স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে সেতুর কাজ স্থগিত ছিল।

 

 

এর পরপরই স্থানীয় জনতাকে তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন। পরে স্থানীয় ছাত্রদলের পক্ষ থেকে ব্যারিস্টার ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

 

 

বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন বলেন, সেতু উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি (ফুয়াদ) বাবুগঞ্জের সাধারণ নাগরিকদের চাঁদাবাজ বলে অপপ্রচার করেছেন এবং চায়না কোম্পানির কাছে চাঁদা চেয়েছেন—এমন অভিযোগ তুলে তিনি গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন, যা অত্যন্ত অনভিপ্রেত।

 

এ বিষয়ে আমরা স্থানীয় সাধারণ নাগরিকরা প্রতিবাদ জানিয়েছি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network