1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নগরীতে ৭ কোটি টাকা ব্যয়ে পোর্ট রোডের রাস্তা সংষ্কার কাজের উদ্বোধন করলেন নৌ উপদেষ্টা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

নগরীতে ৭ কোটি টাকা ব্যয়ে পোর্ট রোডের রাস্তা সংষ্কার কাজের উদ্বোধন করলেন নৌ উপদেষ্টা

  • আপডেট সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক : নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, সড়ক নির্মাণের ক্ষেত্রে কোন রকমের আপোষ কাম্য নয়। একবার রাস্তা নির্মাণের পর সেটা বারবার সংস্কারের সুযোগ থাকে না। তাই রাস্তার স্থায়ীত্ব বৃদ্ধি করতে শুরু থেকেই টেকসই ও মজবুতভাবে কাজ করতে হবে।

 

 

রোববার নগরীর পোর্ট রোড পুন:নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

 

 

উপদেষ্টা বলেন, পোর্ট রোডের কাজ আরসিসি ঢালাই দিয়ে টেকসইভাবে তৈরি করা হবে। ৪ কিলোমিটার দীর্ঘ এ রাস্তা সংস্কারে প্রায় ৭ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে, যাতে বারবার সংস্কার করতে না হয়। এটা তৈরির সময় যেন কোন রকম ঘাটতি না থাকে সে ব্যাপারে আমি ঠিকাদারের সাথে কথা বলেছি। ঠিকাদার যাতে নিবিড়ভাবে রাস্তার কাজ সম্পন্ন করতে পারে সে ব্যাপারে আমি আপনাদের নিকট সহযোগিতা কামনা করছি।

 

 

তিনি আরও বলেন, পোর্ট রোড বরিশালের অন্যমত ব্যস্ততম একটি বাজার। এ বাজারের ঐতিহ্যকে ধরে রাখতে মজবুত রাস্তার কোন বিকল্প নেই। পানি জমে রাস্তার যেন ক্ষতি না হয় সেজন্য রাস্তার দুপাশে ড্রেনেজ ব্যবস্থা করতে হবে। রাস্তার কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত তা ব্যবহার থেকে বিরত থাকতে হবে। কারণ একটা রাস্তা তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়। সঠিক সময় না পেলে রাস্তাটি মজবুত নাও হতে পারে। রাস্তাটি আপনাদের জন্যই তৈরি হচ্ছে, তাই রাস্তা সংস্কারের কাজ যাতে সঠিকভাবে চলে সেদিকে আপনাদের নজর রাখতে হবে।

 

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো: ওবায়দুল্লাহসহ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network