1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে মিষ্টি ও আইসক্রিম কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে মিষ্টি ও আইসক্রিম কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর একটি মিষ্টি ও আইসক্রিম তৈরির কারখানার কাছ থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে অভিযান করে বিএসটিআই ও জেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হিসেবে জরিমানা করেন বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার মুহাম্মদ শাফিনুর রহমান আকন্দ।

এনএসআই সূত্র জানিয়েছে, তাদের বরিশাল কার্যালয়ের সদস্যরা ভেজাল খাদ্যের বিরুদ্ধে কাজ করছে।

 

ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে নগরীর মুসলিম পাড়া এলাকার অর্পিতা গৌরনদী মিষ্টান্ন ভান্ডার ও হাটখোলা এলাকার মারুফ সুপার স্পেশাল আইসক্রিম কারখানায় গোয়েন্দা নজরদারী করে। এনএসআই সদস্যরা ক্রেতার ছদ্মবেশ ধারণ করে পন্য ক্রয় করে। পরবর্তীতে যাচাই-বাছাই এর মাধ্যমে খাবারের নিম্নমান ও খাবারে কাপড়ের রং মিশ্রণের বিষয়টি নিশ্চিত হয়। পরে জেলা প্রশাসন ও বিএসটিআই এর মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

বিএসটিআইয়ের পরিদর্শক আরাফাত রহমান বলেন, অর্পিতা গৌরনদী মিষ্টান্ন ভান্ডারের কারখানায় গিয়ে মানহীন ও বিষাক্ত রং মিশ্রিত মিষ্টি পাওয়া গেছে। এছাড়াও কারখানার মধ্যে শৌচাগার স্থাপন করা হয়েছে। তাই অর্পিতা গৌরনদী মিষ্টান্ন ভান্ডার কর্তৃপক্ষকে ৬০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। এরপর হাটখোলা এলাকার মারুফ সুপার স্পেশাল আইসক্রিম কারাখানায় অভিযান করা হয়। সেখানে অনুমোদনহীন ও বিষাক্ত রং মিশ্রিত আইসক্রিম তৈরির দায়ে কর্তৃপক্ষকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network