1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে মসজিদ ভাঙ্গার অভিযোগে থানায় জিডি - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে মসজিদ ভাঙ্গার অভিযোগে থানায় জিডি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীতে মুসলিম ইনস্টিটিউটের জমিতে নামাজের জন্য নির্মানাধীন মসজিদ রাতের আধারে ভেঙ্গে ফেলায় তৌহিদি জনতার পক্ষে থানায় জিডি করেছেন ইনস্টিটিউটের সভাপতি প্রফেসর মোহাম্মদ আব্দুর রব।

সোমবার রাতে তিনি ওই জিডি (নং-৪৮২) করেন। ডায়েরি সূত্রে জানা গেছে, বরিশাল সদর রোডস্থ মুসলিম ইনস্টিটিউটের জমিতে ইসলামিক রিচার্স সেন্টার করার লক্ষে প্রাথমিকভাবে একটি মসজিদ নির্মাণ করা হয়। সেখানে নির্ধারিত ইমাম রেখে জামাতে নামাজ পড়তে শুরু করে মুসল্লিরা। এরই মাঝে মোহামেডান ক্লাবের পরিচয়ে কতিপয় লোক তাতে বাঁধা প্রদান করে। তারই ধারাবাহিকতায় গত ৬ ডিসেম্বর গভির রাতে মসজিদটি ভেঙ্গে ফেলে। ফজরের নামাজে গিয়ে মসজিদ ঘর দেখতে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।

জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই শিহাব উদ্দীন বলেন, বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ। তাই যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মুসলিম ইনস্টিটিউটের সভাপতি প্রফেসর মুহাম্মদ আব্দুর রব সাংবাদিকদের বলেন, দুস্কৃতিকারীরা নানাভাবে আমাদেরকে ডিস্টার্ব করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টাও করছে। আমরা তাদেরকে আলোচনায় ডাকলে তাও তারা আসেনি। অথচ রাতের আধারে এসব অপকর্ম করে বেড়াচ্ছে। এদিকে গত ২৯ নভেম্বর নিজস্ব জমিতে মুসলিম ইনস্টিটিউটের ইসলামিক রিচার্স সেন্টার ও মসজিদ নির্মাণ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয়ে সর্বস্তরের আলেম-ওলামাদের সমন্বয়ে জোট গঠন করা হয়। জামেয়া মাহমুদিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ওবায়দুর রহমান মাহবুবকে সভাপতি করে বরিশালের শতাধিক মসজিদের ইমাম ও প্রখ্যাত আলেমদের সদস্য করা হয়।

জোটের নেতারা বলেন, এই জমিটি মুসলিম ইনস্টিটিউটের। জমিদাতা এখানে মুসলমানদের সন্তানদের জন্য ইসলামিক রিচার্স সেন্টার করার উদ্দেশ্যে দান করেছিলেন। তাই এখানে মসজিদ কমপ্লেক্স, স্বাস্থ্যসেবা, কারিগরি প্রশিক্ষণ প্রকল্প, তালিমুল কুরআন, নিরক্ষরতা দুরীকরণ, ইসলামীক পাঠাগার, দারিদ্র বিমোচেন কর্মসূচী, ছিন্নমূল শিশু শিক্ষাক্রম, সমাজ কল্যাণ বিভাগ, আইসিটি পরিসংখ্যান, বস্ত্র বিরতরণ সহ নানা কল্যাণমূখী প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যারা এসব কর্মসূচী বাস্তবায়নের বাধা দিচ্ছে তারা আইনগতভাবে অবৈধ। আমরা সকল বাধা উপেক্ষা করে এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি।

তারা আরো বলেন, বরিশালের সর্বস্তরের আলেম ওলামারা সাধারণ জনগণকে সাথে নিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করবে। তাই বাঁধা না দিয়ে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহবান জানান তারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network