1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় বিএনপি নেতার বড় পদ বহাল রেখে ছোট পদ স্থগিত নিয়ে প্রশ্ন  - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বানারীপাড়ায় বিএনপি নেতার বড় পদ বহাল রেখে ছোট পদ স্থগিত নিয়ে প্রশ্ন 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে  উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সবুর খানের দলীয় পদ স্থগিত করা হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলম মিঞা ও সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা স্বাক্ষরিত এক পত্রে তার এ পদ স্থগিত করা হয়।
বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) রাতে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সবুর খানের দলীয় পদ স্থগিতের চিঠি পোষ্ট করেন। পরে তা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন জনের আইডিতে ছড়িয়ে পড়ে।
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে আব্দুস সবুর খানের উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদ ্রস্থগিত হলেও তার উপজেলা বিএনপির জ্যেষ্ঠ য়ুগ্ম  সাধারণ সম্পাদকের পদ বহাল থাকা নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযুক্ত এ নেতার বড় পদ বহাল রেখে ছোট পদ স্থগিত করার সিদ্ধান্ত আইওয়াশ কি না এমন কথাও উঠেছে। এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা বলেন উপজেলা কমিটির নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের এখতিয়ার তাদের নয়, জেলা বিএনপির।
প্রসঙ্গত, বহু অঘটন পটিয়সী বিএনপি নেতা সবুর খানের বিরুদ্ধে সংখালঘুদের সম্পত্তি দখল ও গাছ কেটে বিক্রি করা, ফেরীঘাটে সন্ধ্যা নদীর চর দখল, ,প্রতিপক্ষদের ওপর হামলা  ও

মিথ্যা মামলা দিয়ে হয়রাণি, শিক্ষাগত যোগ্যতার মিথ্যা তথ্য দিয়ে স্কুল সভাপতি হয়ে পরে অভিযোগ প্রমানিত হওয়ায় অপসারিত হওয়াসহ নানা অভিযোগ রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network