নিজস্ব প্রতিবেদক : যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যে বরিশাল সহ সমগ্র দক্ষিণাঞ্চলেও শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে বরিশাল মহানগরীর ত্রিশ গোডাউন এলাকার শহিদ বধ্যভূমিতে জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। বেলা ১১টায় বরিশালের জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বিএনপি, এনসিপি ও জামায়াত ইসলামীও ভিন্ন ভিন্ন কর্মসূচী পালন করছে। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও নানা কর্মসূচীর মাধ্যমে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করছে।
নিজস্ব প্রতিবেদক : যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যে বরিশাল সহ সমগ্র দক্ষিণাঞ্চলেও শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে বরিশাল মহানগরীর ত্রিশ গোডাউন এলাকার শহিদ বধ্যভূমিতে জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে।
বেলা ১১টায় বরিশালের জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বিএনপি, এনসিপি ও জামায়াত ইসলামীও ভিন্ন ভিন্ন কর্মসূচী পালন করছে।
এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও নানা কর্মসূচীর মাধ্যমে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করছে।