1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বানারীপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • আপডেট সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিনম্র শ্রদ্ধা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের গাভা–নরেরকাঠি বধ্যভূমির স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন ও পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, পৌরসভাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএম এ মুনিব, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মীর সাইদুর রহমান শাহজাহান, বধ্যভূমির বেদী নির্মাণকালীন উদ্যোক্তা সুখ রঞ্জন দাস, উপজেলা যুবদলের আহ্বায়ক সুমন হাওলাদার, সাংবাদিক জাকির হোসেন, ছাত্র প্রতিনিধি সাব্বির হোসেন, সাংবাদিক মাইদুল ইসলাম সফিক, সাইফুল ইসলাম মিয়াসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা ১৪ ডিসেম্বর ১৯৭১ সালের নির্মম ইতিহাস তুলে ধরে বলেন, দেশকে মেধাশূন্য করার ঘৃণ্য পরিকল্পনার অংশ হিসেবে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসররা রাও ফরমান আলীর নেতৃত্বে এ দেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে।

এ সময় গভীর শোক প্রকাশ করে বক্তারা আরও বলেন, আমাদের বানারীপাড়ার দুই মেধাবী সন্তান—ড. জ্যোতিময় গুহ ঠাকুরতা ও সুখ রঞ্জন সমাদ্দারকেও ঘাতক পাকিস্তানি বাহিনী হত্যা করে।

বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network