1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত আরও ৪০ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত আরও ৪০

  • আপডেট সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আতাহার উদ্দিন গাজী (৮০) নামে আরও এক রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

 

 

রোববার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে রোববার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন। এ নিয়ে চলতি বছরে বরিশাল বিভাগে ডেঙ্গুজ্বরে মৃত্যু হয়েছে ৫১ জনের।

 

 

আতাহার উদ্দিন গাজী (৮০) পটুয়াখালী সদরের বাসিন্দা। গত শনিবার তাকে মুমূর্ষু অবস্থায় শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিল।

 

 

স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, চলতি বছর বরিশাল শেবাচিম হাসপাতালে ৩২ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে একজন, বরগুনা জেলার বিভিন্ন হাসপাতালে ১৫ জন, পটুয়াখালী জেলায় দুজন এবং ভোলায় একজন মারা গেছেন। চলতি বছরে বিভাগের ছয় জেলার সরকারি হাসপাতালগুলোতে ২১ হাজার ৫৩১ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ৩১৭ জন। বর্তমানে ভর্তি রয়েছে ১৬৩ জন রোগী।

 

 

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, সম্প্রতি মশার উপদ্রব বেড়েছে। এ কারণে ডেঙ্গুর বিস্তার বাড়ছে। ডেঙ্গু থেকে রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network