1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালের মসজিদে মসজিদে হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালের মসজিদে মসজিদে হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বরিশালের সব মসজিদে শুক্রবার জুমার নামাজের আগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

জামাদিউস সানি মাসের ৪র্থ ও শেষ জুমার নামাজে মসজিদসমূহে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। জামাতের পূর্বে খোতবায় বরিশাল মহানগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদসহ বিভিন্ন মসজিদের খতিবগণ সমাজে ন্যায় প্রতিষ্ঠার তাগিদ দেন। তারা হত্যা, গুম ও অন্যের সম্পদ আত্মসাতের বিরুদ্ধে ইসলামের কঠোর হুশিয়ারির কথাও সকলকে স্মরণ করিয়ে দেন।

খোতবারে খতিবগণ হাদীর হত্যাকাণ্ডকে বিবেকহীন সমাজ ও দেশবিরোধীদের পৈশাচিক অপকর্ম হিসেবে উল্লেখ করে বলেন, কোনো হত্যাকাণ্ডের জন্য আল্লাহর তরফ থেকে দুনিয়া ও আখেরাতে কঠোর শাস্তি থাকবে।

নামাজ শেষে হাজার হাজার মুসল্লি হাদির রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network