1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি! অধরা সন্ত্রাসীরা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি! অধরা সন্ত্রাসীরা

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে রাতে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক তৈরির অভিযোগ করেছে স্থানীয়রা।

 

বুধবার (১৭ ডিসেম্বর) রাত পৌনে ১২টায় শহরের আলেকান্দা রিফিউজি (খালেদাবাদ) কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি সিসি টিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি  স্থানীয় প্রশাসন অভিযোগ প্রতিবেশির।

 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, এলাকায় মাদক ও ছিনতাই নিয়ন্ত্রণে দুই গ্রুপ সক্রিয় রয়েছে। যারা প্রায়শই নিজেদের মধ্যে আধিপত্য জানান দিতে দা ও লাঠিসোটা নিয়ে এলাকায় মহড়া দিয়ে থাকে।

 

স্থানীয়রা আরও জানান, বুধবার সন্ধ্যা থেকে ওই দুই গ্রুপের মধ্যে মাদককে কেন্দ্র করে বাগবিতণ্ডা হয়। রাতে একটি গ্রুপ অস্ত্র ও দা হাতে নিয়ে এলাকায় মহড়া দেয়ার পাশাপাশি ফাঁকা গুলিও ছোড়েন। যদিও এতে কেউ হতাহত না হলেও দিনভর ওই এলাকায় শুনশান নীরবতা বিরাজ করতে দেখা গেছে।

 

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসি ক্যামেরার একটি ২৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, লাঠি হাতে কয়েকজন যুবক রিফিউজি কলোনির প্রবেশ পথে দাঁড়িয়ে আছে। এ সময় দুটি মোটরসাইকেলে আসা মুখোশধারী চারজন ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় গুলি ছোড়ে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

 

অপরদিকে স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা। যদিও পুলিশ বলছে ঘটনার সঙ্গে জড়িতদের এরইমধ্যে শনাক্ত করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।

 

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, ‘বুধবার রাতে গুলি বর্ষণের একটি সিসি টিভির ফুটেজ আমরা পেয়েছি। বৃহস্পতিবার বিকেলে যৌথবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরইমধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের আমরা শনাক্ত করেছি। খুব শীঘ্রই অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network