1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে আধাঘণ্টা বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে থাকা লাইনম্যানকে জীবিত উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে আধাঘণ্টা বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে থাকা লাইনম্যানকে জীবিত উদ্ধার

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : মেরামত কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টানা আধাঘণ্টা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলে ছিলেন একজন লাইনম্যান। পরে ফায়ার সার্ভিস সদস্যরা তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে।

 

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল নগরীর বগুড়া রোড মুন্সি গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

 

গুরুতর আহত মো. মোস্তফা (৪৫) নামের ওই লাইনম্যান বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বগুড়া রোড এলাকায় বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ বিকট শব্দ হয়ে বৈদ্যুতিক খুঁটিতে থাকা একজন লাইনম্যান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারের সঙ্গে ঝুলে পড়েন। এ সময় তিনি যাতে নিচে না পড়ে যান সেজন্য আরেকজন লাইনম্যান স্টিক দিয়ে তাকে টেনে ধরেন। পরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করেন।

 

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া বরিশাল সদর ফায়ার স্টেশনের লিডার মো. ফজলুর রহমান বলেন, আমরা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে যাই। পরে আমাদের দু’জন ফায়ার ফাইটার জহিরুল ইসলাম ও উজ্জ্বল লাইনম্যান মোস্তফাকে বিশেষ প্রক্রিয়া ব্যবহার করে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। বর্তমানে বিদ্যুৎস্পৃষ্টে আহত লাইনম্যান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

 

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টি্রবিউশন কোম্পানির বরিশাল নতুন বাজার ফিডার ইনচার্জ উপ-সহকারী প্রকৌশলী সামসুল আলম জানান, তারা বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। সংযোগ বন্ধ রেখে মোস্তফা নামের লাইনম্যান খুঁটিতে উঠে তার সংযোগ দেয়। হঠাৎ বিদ্যুৎ সংযোগ চলে এলে লাইনম্যান মোস্তফা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির সঙ্গে ঝুলে পড়েন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তবে কাজ চলাকালে হঠাৎ করে কেন বিদ্যুৎ সংযোগ দেওয়া হলো বিষয়টি খতিয়ে দেখা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network