1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ওসমান হাদিকে হত্যা নির্বাচন বানচাল ও ষড়যন্ত্রের অংশ : রহমাতুল্লাহ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

ওসমান হাদিকে হত্যা নির্বাচন বানচাল ও ষড়যন্ত্রের অংশ : রহমাতুল্লাহ

  • আপডেট সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও ষড়যন্ত্রের অংশ হিসেবেই পরিকল্পিতভাবে জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে।

 

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচরে প্রয়াত বিএনপি নেতা মো. ফরিদ হোসেন রাড়ীর স্মরণসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

 

রহমাতুল্লাহ বলেন, একটি মহল দীর্ঘদিন ধরে নানা অজুহাতে জাতিকে বিভ্রান্ত করে আসছে। তারা চায় না দেশে সময়মতো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। সেই লক্ষ্য বাস্তবায়নে পরিকল্পিতভাবে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে। হাদির ওপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ড সেই গভীর ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ।

 

তিনি আরও বলেন, হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে যখন দেশজুড়ে প্রতিবাদ ও নিন্দা জানানো হচ্ছে, তখন একটি চক্র সেই ন্যায্য দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে।

 

বিএনপির এ নেতা করেন, হাদির মৃত্যুর সংবাদ প্রচারের পর যখন পুরো জাতি শোকাহত, ঠিক তখনই পরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে গণমাধ্যম অফিসে হামলা, সাংবাদিক ও কর্মীদের অবরুদ্ধ করা, ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। এসব ঘটনার মূল উদ্দেশ্যই হলো দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিয়ে আগামী নির্বাচন বানচাল করা।

 

 

এ সময় সরকারের প্রতি হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

 

অনুষ্ঠানে বরিশাল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. সালাম রাড়ী, শাকিল মেম্বারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network