1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশাল ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

  • আপডেট সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য বরিশাল ক্যাডেট কলেজের তিনদিন ব্যাপি বরিশাল ক্যাডেট কলেজের “৪৩তম আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫” শুরু হয়েছে।

 

সুসজ্জিত কলেজ ক্রীড়াঙ্গনে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় পায়রা ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন বরিশাল ক্যাডেট কলেজের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল তাহসিন সালেহীন, পিএসসি, পদাতিক।

 

কলেজ গেমস প্রিফেক্ট ক্যাডেট ইফতি প্রধান অতিথির কাছ থেকে মশাল প্রজ্বলন করে মাঠ প্রদক্ষিণ করে। এরপর কলেজ প্রিফেক্ট ক্যাডেট ফাহমিদ প্রধান অতিথির কাছ থেকে প্যারেডের অনুমতি গ্রহণ করে বাদকদলের বাদ্যযন্ত্রের তালে ক্রীড়া প্রতিযোগীদের নিয়ে প্যারেড প্রদর্শনের মাধ্যমে মাঠ ত্যাগ করে। তিনদিন ব্যাপি আয়োজিত এই প্রতিযোগিতার প্রথম দিনে প্রতিযোগী ক্যাডেটবৃন্দ ট্র্যাক ইভেন্ট ও ফিল্ড ইভেন্ট এ অংশগ্রহণ করে।

 

কলেজের তিনটি হাউসের ক্যাডেটবৃন্দ ছোট দল, মধ্যম দল ও বড় দলে বিভক্ত হয়ে মোট ২৬টি ট্র্যাক ইভেন্ট ও ১৯টি ফিল্ড ইভেন্টে তিনদিন ব্যাপি এই বর্ণাঢ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

 

২৪ ডিসেম্বর প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদর দপ্তর’র এ্যাডজুটেন্ট জেনারেল ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। ২১-১২-২০২৫।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network