1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালের ৬টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১০ প্রার্থী - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর ‘এমনিতেই ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের কঠিন হয়ে যাচ্ছে’, বাঁধন ইস্যুতে সাবরিন আজাদ যুক্তরাষ্ট্রের একটি সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী মেডিকেল ছুটি নিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রধান শিক্ষক, জানেন না শিক্ষা কর্মকর্তা বরিশালে পলাতক ৪ মাদক কারবারির কারাদণ্ড, একজনের যাবজ্জীবন বাবুগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা পিরোজপুরে ফ্রিজের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নার্সিং শিক্ষার্থীর

বরিশালের ৬টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১০ প্রার্থী

  • আপডেট সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসন থেকে ভোটে অংশ নিতে নয়জন প্রার্থী ১০টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

 

রোববার সন্ধ্যায় বরিশাল রিটানিং কর্মকর্তার মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, ১৭ ডিসেম্বর থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। এর মধ্যে বরিশাল-১ আসন থেকে মুসলিম লীগের আব্দুল কুদ্দুস ও স্বতন্ত্র হিসেবে বিএনপি নেতা আব্দুস সোবহান, বরিশাল-২ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ, বাসদের তরিকুল ইসলাম ও ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ ছাড়া বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু ও ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম, বরিশাল-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরওয়ার, ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম ও বাসদের মনীষা চক্রবর্ত্তী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

তবে বরিশাল-৪ আসন থেকে এখন পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেননি বলে জানিয়েছে রিটানিং কর্মকর্তার মিডিয়া সেল।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network